শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হার্ডজীপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকার ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশন–সংলগ্ন “সৈয়দ স্টোর” নামের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়।
ডিবি (বন্দর/পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী (বিপিএম-সেবা)।

গ্রেপ্তারকৃত ব্যক্তি:
নাম: হাসিবুর রহমান (৩৯)
পিতা: মৃত আব্দুর রকিব শেখ
মাতা: হাসিনা বেগম
স্থায়ী ঠিকানা: গ্রাম শিবপুর (শেখ বাড়ি), মাঝিগাতি ইউনিয়ন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ
বর্তমান ঠিকানা: বাড়ি নং-১১, বাগমারা মেইন রোড, খুলনা পৌরসভা, খুলনা সদর, খুলনা
কর্মস্থল: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়
অভিযানে তার হেফাজত থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৮-১৩১৭) উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com