শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় নারী শিক্ষার প্রসারে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথি নাজমুন নাহার বেবী

মোঃ সবুর খাঁন   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় নারী শিক্ষার প্রসারে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথি নাজমুন নাহার বেবী

চাঁদপুরের কচুয়া উপজেলায় নারী শিক্ষার প্রসার ও নারীদের উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৪ নভেম্বর শনিবার সকালে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
সভায় মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, নারী শিক্ষার উন্নয়ন, উচ্চ শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, কচুয়া উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠিত হলে এলাকার মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি নারী শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com