সোহাগ মিয়া (রাজবাড়ী) প্রতিনিধি: | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ীর গোয়ালন্দে ‘একতা যুব সংঘ’-এর উদ্যোগে মরহুম ডা: এস এস মান্নান, মরহুম ডা: কোব্বাত হোসেন, মরহুম আব্দুল বাতেন চাঁন মিয়া, মরহুম আরমান ফকির, মরহুম রফিকুল ইসলাম ও মরহুম মনির মোল্লার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে (জামতলা হাঁট) এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে একতা যুব সংঘ, জামতলা হাঁট, গোয়ালন্দ, রাজবাড়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাক্টর ইউনুস আলী, গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন
উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সলিম, এবং উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এম. বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুমদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com