শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা আটক শফিকুল ইসলাম বাদল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা আটক শফিকুল ইসলাম বাদল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভাগলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০১৪/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে বাংলাদেশের দিকে আসা এক ব্যক্তিকে গামছায় মোড়ানো দুটি প্যাকেট হাতে নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে ওই ব্যক্তি প্যাকেট দুটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া প্যাকেট দুটি তল্লাশি করে। প্যাকেটের ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
আটক করা মালিকবিহীন ইয়াবার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী সময়ে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com