শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত

জেলা প্রতিনিধি   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত । এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম। ব্যাপকভাবে দাম পড়ে যাওয়ার কারণে জমিতেই কেটে ফেলে রাখতে হচ্ছে তাদের । গ্রামবাসী সেই ফুলকপি নিয়ে যাচ্ছেন গরুর খাবার হিসেবে। ঘটনা উপজেলার দয়ারামপুর গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলার সব ইউনিয়নেই ফুলকপির চাষ হয়। তবে সবচেয়ে বেশি চাষ হয় দোড়া ইউনিয়নে। চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে।

এর মধ্যে দয়ারামপুর গ্রামের তিন বন্ধু এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেন। কিন্তু উৎপাদন ভালো হলেও বাজারে দাম না থাকায় বিপাকে পড়েছেন তারা। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। এতে উৎপাদন খরচের তুলনায় আয় অনেক কম হওয়ায় ফসল সংগ্রহের শ্রমিকের মজুরিও উঠছে না।

দয়ারামপুর গ্রামের অলিয়ার রহমান বলেন, অনেক কষ্ট করে তিন বন্ধু ফুলকপির চাষ করেছিলেন। এখন দাম না পাওয়ায় জমিতেই কেটে ফেলে রাখতে হচ্ছে।

তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম বলেন, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। সব মিলিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে তাদের ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। ফলনও ভালো হয়েছিল। কিন্তু বাজারে প্রতি কেজি ফুলকপির দাম পাওয়া যাচ্ছে মাত্র দুই থেকে তিন টাকা। এ দামে বিক্রি করলে বিঘাপ্রতি আয় হবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা। এই টাকা দিয়ে ফসল কাটার শ্রমিকের মজুরিও দেওয়া সম্ভব নয়।

তিন বন্ধু আরও বলেন, তারা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। মৌসুমের শুরুতে যেসব কৃষক বাজারে ফুলকপি তুলতে পেরেছেন, তারা ভালো দাম পেয়েছেন। তবে বর্তমানে শীতকালীন ফুলকপি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। এ কারণে কৃষকেরা এখন তুলনামূলক কম দাম পাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com