শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার স্টাডি ট্যুরের অংশ হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আগমন করেন। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ উপলক্ষ্যে ২৩ নভেম্বর ২০২৬ ইং , চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম।

সভায় চট্টগ্রাম রেঞ্জের প্রশাসনিক কাঠামো, কার্যক্রম, সাফল্য ও চ্যালেঞ্জসমূহের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে নিজেদের পেশাগত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে সম্মানিত ডিআইজি পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন করণীয়-বর্জনীয়, পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনের জন্য নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণে নিবিড়ভাবে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে চট্টগ্রাম রেঞ্জের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়। পরবর্তীতে সম্মানিত ডিআইজি নবীন কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) সফিজুল ইসলাম, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবাসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com