শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক

​বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক

​চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

​এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হলেও মূল অভিযুক্ত বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির পলাতক রয়েছেন। আটক চালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নেয় সদর মডেল থানা পুলিশ। যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। এ সময় অবৈধভাবে পরিবহন করা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, জব্দকৃত সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তিনি দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ডিলার হুমায়ুন কবির আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে তাঁর দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে সারসহ ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com