শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাচোলে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক এক

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাচোলে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে দুটি চোরাই গরুসহ ডালিম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২২ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করা হয়।

আটক ডালিম ওই গ্রামের এমরান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাজীব উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় ডালিমের হেফাজত থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি চোরাই গাভি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরু দুটির মধ্যে একটি লাল রঙের গাভি। এর দুটি শিং প্রায় আড়াই ইঞ্চি লম্বা এবং আটটি দাঁত রয়েছে। গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

অপরটি কালচে লাল রঙের গাভি। এর দুটি শিং প্রায় দুই ইঞ্চি লম্বা এবং দুটি দাঁত রয়েছে। এর আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com