এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি: | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হোসেনপুর জোনাল অফিসের আয়োজনে মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিযদ সম্মেলন কক্ষে ইউএনও রেকসোনা খাতুনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নিলুফা আক্তার রুপা, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ তাজ উদ্দিন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুত হোসেনপুর জোনের ডিজিএম মো: সোহেল রানা এ সময় বলেন, লোডশেডিং এর মাত্রা শূন্যের কোঠায় আনতে সরকারের এ পরিকল্পনা ব্যক্তি মালিকানায় ক্যাপেক্স ও সরকারি ব্যবস্থাপনায় ওপেক্স এর সুবিধার বিষয়টি উল্লেখ করেন। ইউএনও রেকসোনা খাতুন বলেন, রুফটপ সোলার সিস্টেম চালু করতে খুব শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com