শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে নীলফামারীতে জামায়াতের বিশাল বিক্ষোভ

​নীলফামারী স্টাফ রিপোর্টার:   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে নীলফামারীতে জামায়াতের বিশাল বিক্ষোভ

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাস, নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নীলফামারীতে ১১ নভেম্বর২০২৬ ইং তারিখে বিকাল ৪ ঘটিকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের ডিসি মোড়ে এই বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম এবং ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ।
​সভাপতির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সারাদেশে চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। তিনি আরও বলেন, “গণভোটের রায় সঠিকভাবে বাস্তবায়ন করা হলে আজ ফ্যাসিবাদ কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। গোপালগঞ্জসহ সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করার সাহসও কেউ পেত না।” এ সময় তিনি অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকারকে অতিদ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
​সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন, কাজী আব্দুল মালেক এবং সদর উপজেলা আমীর আবু হানিফা শাহসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে ডিসি মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com