শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে  সোহাগ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ-২জন গ্রেফতার

শফিউল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে  সোহাগ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ-২জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর সোহাগ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত ২৫ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ পশ্চিমপাড়া এলাকায় মৈন্দ প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাজারগামী সড়কে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভিকটিম সোহাগ মিয়া (৩২) ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সোহাগ মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে র‌্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সরাইল থানাধীন শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগ মিয়া হত্যা মামলার প্রধান আসামি হানিফ ওরফে (৩৯) এবং অপর আসামি সিদ্দিক মিয়া (৪২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com