শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ-   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘খবরবাড়ি ২৪ ডটকম’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে বিদায়ী এই কর্মকর্তার বর্ণাঢ্য কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়।

উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরা বলেন, পলাশবাড়ীতে দায়িত্ব পালনকালে মো. আল ইয়াসা রহমান তাপাদার অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ভূমি সেবা সহজীকরণ, জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশেষ করে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

​সম্মাননা স্মারকে তাঁর কর্মনিষ্ঠা ও জনসেবার স্বীকৃতিস্বরূপ উল্লেখ করা হয় “আপনার কর্মনিষ্ঠা, সততা, দক্ষতা ও জনসেবামূলক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাস্বরূপ এই সম্মাননা স্মারক প্রদান করা হলো।”

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন, পলাশবাড়ী পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান সরকার, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, মডেল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতা, সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া এবং মাসুদার রহমান মাসুদ।

​এ ছাড়াও পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, ওমর ফারুক, সরকার লুৎফর রহমানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী কর্মকর্তা মো. আল ইয়াসা রহমান তাপাদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মতো একজন জনবান্ধব ও কর্তব্যপরায়ণ কর্মকর্তার অভাব পলাশবাড়ীবাসী অনুভব করবে। আগামী দিনে তাঁর নতুন কর্মস্থলে পথচলা আরও সুন্দর, গতিশীল ও সাফল্যমণ্ডিত হোক- এমনটাই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com