মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার ভোর রাতে সাচার ইউনিয়নের ০১নং ওয়ার্ড জুয়ারী খোলা গ্রামের মোল্লা বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আলম (৩৭) কে দেহ তল্লাশী করিয়া ১৬ (ষোল) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা ২০১৮ রুজু করা হয়। আটককৃত আসামীকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com