শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি :   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ছানারুল ইসলামের নিজ গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুম্মা কিশোরগাড়ী ইউপির ২ নং ওয়ার্ড কাশিয়াবাড়ী গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ভোটাররা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং ঐ গ্রামে ছানারুলকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন গ্রামবাসী ।

অনুষ্ঠানে নারী-পুরুষ ভোটারগন উপস্থিত হয়ে মেম্বার প্রার্থী ছানারুলকে সমর্থন জানিয়ে ভোট দেওয়ার আশ্বাস প্রদান করে ওনার পক্ষে কাজ করার অঙ্গীকার প্রদান করেন।

মতবিনিময় সভায়,পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এবং ইউপি সদস্য প্রার্থী ছানারুল গ্রামবাসী এবং ভোটারদের উদ্দেশ্য বলেন, আমি এই গ্রামের মানুষ আপনাদেরই সন্তান, অতীতেও এ গ্রামের মানুষের সকলের সুখে দুখে ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। ওয়ার্ডবাসির কাঙ্ক্ষিত সেবাদানে সব সময় জনগণের পাশে থেকে
মাদকমুক্ত সমাজ গঠন করবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com