শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নারীর গোসলের ভিডিও ধারণ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নারীর গোসলের ভিডিও ধারণ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে আরিফুল হক মন্ডল নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফুল হক মন্ডল ধাপেরহাট পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকার একটি বাড়িতে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের চেষ্টা করছেন বলে আরিফুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি পাশের বাড়ির লোকজনের নজরে এলে তারা তাকে আটক করেন। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা তাকে মারধর করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যান।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত আরিফুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাদুল্লাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নূরুল সামছুল হুদা বলেন, আরিফুলকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com