শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় খদরে আস্ত খাসি না থাকায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় বরের ভিন্ন দাবি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় খদরে আস্ত খাসি না থাকায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় বরের ভিন্ন দাবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ঐতিহ্যবাহী খাবার ‘খদরে’ আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে যাওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা চলছে। তবে আলোচিত এ ঘটনায় এবার ভিন্ন দাবি করেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জুনায়েদ দাবি করেন, বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার জন্য তিনি অর্থ দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, কনের ‘তেল্লায় দিন’ শাড়ি জন্য ১০ হাজার টাকা, কনেকে পার্লারে সাজানোর জন্য ৫০ হাজার টাকা এবং খদরের খাসির জন্য ১৬ হাজার টাকা দেওয়া হয়েছিল।জুনায়েদের দাবি, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। তিনি ও তার পরিবার এতে রাজি না হওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে তাদের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, কনের সঙ্গে তাকে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরে তাকে ‘জবাই করে ফেলার’ হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি টাকা দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ ভাড়া করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন জুনায়েদ।

তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কনেপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার (১৭ আগস্ট) আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের জন্য ‘খদর’ পরিবেশন করা হলে সেখানে আস্ত খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ।স্থানীয়দের দাবি, আস্ত খাসি ছাড়া তিনি বিয়ে করবেন না বলে সিদ্ধান্তে অনড় থাকেন।

কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত লোকজন তাকে বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে যান তিনি।
কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আগে জানালে খদরে আস্ত খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি।’স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, খাসির বিষয়টি নিয়ে জুনায়েদকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি বিয়ে করতে রাজি হননি।

এ ঘটনায় বর ও কনেপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। একদিকে স্থানীয়দের দাবি, খদরে আস্ত খাসি না থাকায় বর বিয়ে না করেই চলে যান; অন্যদিকে জুনায়েদের দাবি, অতিরিক্ত কাবিন দাবি ও হুমকির কারণে তিনি বিয়ে থেকে সরে দাঁড়ান।
ফলে আলোচিত এ বিয়ে ভেঙে যাওয়ার প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com