উপজেলা প্রতিনিধি | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১২৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় কল্লোল’র সঙ্গে স্থানীয় কচুয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৫ ই আগষ্ট মঙ্গলবার নবাগত নির্বাহী অফিসারকে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্ল্যাহ’র পরিচালনায় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, পাক্ষিক কচুয়া কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিব উল্ল্যাহ হাবিব, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল হোসেন, সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, মাওলানা নূরুল হক প্রধান, বিল্লাল মাসুম, ইসমাইল হোসেন বিপ্লব, মোঃ সুমন, ওমর ফারুক সায়েম, সাকিবুল হাসান, নাসির উদ্দীন, মাসুদ রানা, শাহ ইমরান খান, ইমতিয়াজ, শান্ত ধর, সুজন পোদ্দার, রায়হান মিয়া, রাজীব সরকার, আবু সাঈদ, আমির হোসেন, অপু ভৌমিক, মোঃ ইউনূস,জহিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com