শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০ মাস সহ্য করেছি, আর ছাড় নয়, নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান এমপি হুমাম কাদেরের

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ মাস সহ্য করেছি, আর ছাড় নয়, নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান এমপি হুমাম কাদেরের

‘১০ মাস ধরে অনেকখানি সহ্য করেছি। সহ্যেরও একটা সীমা থাকে। সীমা শেষ হয়ে গেছে।’ এমন মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাউজান) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

রোববার (২২ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও ৬ বারের সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাতবার্ষিকীতে রাউজানের গহিরায় বাবার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের বলেন, ১১ বছর পরও তাঁর বাবাকে ভালোবাসেন এমন মানুষ কবর জিয়ারত করতে এসেছেন। এ উপস্থিতি সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি তাঁর বাবার হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তব্যে বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে হুমাম কাদের বলেন, ওই সময়ে বিএনপির অনেক নেতাকর্মী নিজেদের এলাকায় যেতে পারতেন না। এমনকি পরিবারের সদস্যদের জানাজা ও দাফনেও বাধার মুখে পড়তে হতো। স্বজন অসুস্থ হলেও হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ ছিল না অনেকের। তবে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পুরোনো সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে হুমাম কাদের বলেন, তাঁরা আর জ্বালাও-পোড়াও ও নোংরা রাজনীতিতে ফিরতে চান না। তবে আওয়ামী লীগ আবারও জনগণের ওপর হামলা ও সহিংসতার রাজনীতি করলে বিএনপি তা আর ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের শক্তভাবে মোকাবিলা করা হবে। বিএনপির প্রত্যেক নেতাকর্মী মাঠে থাকবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজপথে থাকতে হবে, কোনোভাবেই মাঠ ছেড়ে দেওয়া যাবে না।

সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকালে গহিরার পারিবারিক কবরস্থানে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ছেলে হুমাম কাদের চৌধুরী, পরিবারের সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকেও গহিরায় তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com