শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ সদরের জয়

মোহসীন মোহাম্মদ মাতৃক, মানিকগঞ্জ:   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ সদরের জয়

মানিকগঞ্জে চলমান ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ মানিকগঞ্জ সদর উপজেলা দল ২ গোলে হরিরামপুর উপজেলা দলকে পরাজিত করেছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে দুই দলের মধ্যকার খেলাটি শুরু হয়। খেলায় মানিকগঞ্জ সদর উপজেলা দল দাপটের সঙ্গে খেলে ২ গোলের ব্যবধানে জয় তুলে নেয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলার ৮ টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া সাইদ বলেন, ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে জেলার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করা এবং নতুন প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। আমরা চাই, মানিকগঞ্জ থেকে জাতীয় পর্যায়ের ভালো মানের খেলোয়াড় তৈরি হোক। টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।’

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com