শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জিয়া উদ্যানের সবুজ আর ছায়ায় কাটানো একটা সুন্দর দিন।

ঢাকা প্রতিনিধি   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়া উদ্যানের সবুজ আর ছায়ায় কাটানো একটা সুন্দর দিন।

তরুণ প্রজন্মের মুক্তচিন্তা, সাহিত্যচর্চা ও লেখালেখির মেধা বিকাশকে ত্বরান্বিত করতে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ এক অনন্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্ভুক্ত ‘ইছামতী টিম’-এর উদ্যোগে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) আয়োজন করা হয়েছিল এক প্রাণবন্ত সাহিত্য আড্ডার। শহরের ব্যস্ত জীবন আর ইট-কাঠের কোলাহল ছেড়ে সবুজে ঘেরা প্রকৃতির কোলে এই আয়োজনটি তরুণ লেখকদের লেখালিখির অনুপ্রেরণাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকেও সুদৃঢ় করেছে। চন্দ্রিমা উদ্যানের সবুজ গাছপালা, লেকের শান্ত পানি আর উন্মুক্ত বাতাস তরুণ লেখকদের মনের জানালা খুলে দেওয়ার জন্য ছিল এক উপযুক্ত প্রচ্ছদ। যান্ত্রিকতার বাইরে এসে খোলা আকাশের নিচে বসানো এই আড্ডায় প্রকৃতির সুবাতাস ও মুক্ত পরিবেশ উপস্থিত প্রত্যেকটি তরুণ হৃদয়কে আরও বেশি সৃজনশীল করে তোলে। প্রকৃতির এমন সান্নিধ্য প্রতিটি সদস্যের ভাবনার জগৎকে নতুন মাত্রা প্রদান করে।

আড্ডাটির মূল বিষয়বস্তু ছিল সাহিত্য, সমকালীন লেখালেখির ধারা, কলাম রচনার মৌলিক দিক এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের দায়িত্ব। আড্ডায় অংশগ্রহণকারী তরুণ লেখকরা প্রত্যেকেই তাদের নিজ নিজ অনুভূতি ও মতামত ব্যক্ত করেন।সমকালীন সাহিত্য, সংবাদপত্র ও ডিজিটাল মাধ্যমে তরুণদের কলাম লেখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অভিজ্ঞ লেখকরা কীভাবে একটি কলামকে আরও তথ্যবহুল ও আকর্ষণীয় করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।প্রাতিষ্ঠানিক আলোচনার বাইরে ছিল উন্মুক্ত আড্ডা, হালকা ঠাট্টা-তামাশা এবং প্রবীণ-নবীন সদস্যদের অভিজ্ঞতার আদান-প্রদান, যা পুরো আয়োজনকে দারুণ উপভোগ্য করে তোলে।

জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ইছামতী টিম সবসময়ই তরুণদের মেধা ও মনন বিকাশে সোচ্চার। এই সাহিত্য আড্ডাটি শুধু সাহিত্যচর্চায় সীমাবদ্ধ ছিল না, বরং এতে টিমের আগামী দিনের কর্ম পরিকল্পনা, নতুন লেখা প্রকাশের উদ্যোগ এবং তরুণ প্রজন্মকে বই পড়া ও লেখার প্রতি কীভাবে আরও বেশি আগ্রহী করা যায়—তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা হয়।লেখালেখি শুধু শব্দের খেলা নয়, এটি চিন্তার প্রকাশ ও সমাজ পরিবর্তনের হাতিয়ার। জিয়া উদ্যানে আয়োজিত ইছামতী টিমের এই সাহিত্য আড্ডা তরুণ কলাম লেখকদের মাঝে নতুন উদ্দীপনা জুগিয়েছে। ইট-পাথরের শহরে প্রকৃতির কাছাকাছি বসে এমন সৃষ্টিশীল আয়োজন তরুণ সমাজকে অশুভ চিন্তা থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সাহিত্যচর্চার পথ দেখাবে—এমনটাই প্রত্যাশা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com