শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোটচাঁদপুরে অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটচাঁদপুরে অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

‘ভয় নেই রক্তদানে, এগিয়ে আসি মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের পৌর পাঠাগার মিলনায়তনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন।

অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর গ্রীন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আজিজুর রহমান।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

যানা যাই সংগঠনের এক জন পরিচালক ও ১৪ জন সদস্য আছেন। এসব সদস্যের সহযোগিতায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়। তাঁদের এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে অনেকেই শরিক হন দেন আর্থিক সহায়তা।

পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।

শেষে কমিটি ঘোষনা পর সদস্যদেরকে আইডি কার্ড প্রদান করেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com