নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তাঁর বাড়ী সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরলের বেড়ীবাঁধ এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে মাছের ঘের ও লবন মাঠের দখল নিয়ে বিরোধ ছিল। শুক্রবার রাতেও দুই পক্ষের তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে লাঠিশোটা ও গোলাগুলি হলে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে সরল ইউনিয়নে এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর এবং ২০২৬ এর জুলাই দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।
আনোয়ারা সার্কেলের এএসপি মাহমুদুল হাসান বলেন, বাঁশখালীতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ চমেক হাসপাতালে আছে। পুলিশ ঘটনাস্থলে গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে আসলে জানা যাবে ঘটনার সূত্রপাত সম্পর্কে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com