আব্দুস সালাম মোল্লা। | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান ট্যাক্সের, ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎএর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান হোল্ডিং ট্যাক্সের গত অর্থবছরে ২৩/২৪লক্ষ টাকার মধ্য থেকে ১২ লক্ষ টাকার কাজ খাতা কলমে কাজ দেখিয়েছে।বাস্তবে কোন কাজ হয় নি। ১২ লক্ষ টাকার কাজ না করে আত্মসাৎএবং ট্রেড লাইসেন্সের ৭ লক্ষ টাকা কাজ করেনি বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ইউপি সদস্যগন।
এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ ইউপি সদস্যরা জানিয়েছে গত অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের ২৩ ২৪ লক্ষ টাকার ও ট্রেড লাইসেন্স এর ৭ লক্ষ টাকার কোন মিটিং এর হিসাব দেখায়নি। ইউপি সদস্যরা জানান এটা চেয়ারম্যান আত্মসাৎ করেছে।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব বিষ্ণুপদ জানান, গত অর্থবছরে ২৩/২৪লক্ষ টাকা মধ্য থেকে ১২ লক্ষ টাকার কাজ দেখানো হয়েছে। বাকি হোল্ডিং ট্যাক্সের ১১/১২লক্ষ টাকার ট্রেড লাইসেন্সের সাত লক্ষ টাকা কি করেছেন এর সদ উত্তর দেননি।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ কে একাধিকবার এর প্রতিবেদক বললেও কোন গুরুত্ব দেন নি।
এ ব্যাপারে এ প্রতিবেদক একাধিকবার ইউনিয়ন পরিষদ কার্যালয় গেলে ইউপি সচিব বিষ্ণুপদ ছাড়া ইউপি চেয়ারম্যান কে পাওয়া যায়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com