শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় এস্কাফ জব্দ

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় এস্কাফ জব্দ
৭১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি)।
রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক ২ টার সময় অভিযান পরিচালনা করে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাফ জব্দ করা হয়।

বিজিবি সুত্র জানা যায়, মনোহারপুর বিওপিতে একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহারপুর গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ১২৪ বোতল এসকাফ সিরাফ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল ৪৯ হাজার ৬০০ টাকা।

উল্লেখ্য, ৫৩ বিজিবি চলতি জুলাই মাসে ১ জন আসামীসহ ২৭১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪৬ বোতল মদ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য (দুই লক্ষ্য তিন হাজার ১০০ টাকা।পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com