আনোয়ার হোসেন, | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২২১ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহিন।

গণসংযোগকালে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়ে তিনি সুস্পষ্টভাবে জানান, ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
এটিএম মাহবুব আলম শাহিন বিএসসি (ইঞ্জিনিয়ার) ও এমবিএ ডিগ্রিধারী। তিনি ইতোপূর্বেও এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্থানীয় জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয়ে
জনগণের মাঝে প্রচারণার সময় তিনি বলেন, “রাজনীতি বা জনপ্রতিনিধিত্ব হলো মানুষের সেবা করার সবচেয়ে বড় মাধ্যম। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও যোগ করেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি বিশ্বাস করি, একটি ইউনিয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামোর উন্নয়ন নয়, বরং মানুষের অধিকার নিশ্চিত করব এটা আমার হলো মূল দায়িত্ব। ইউনিয়ন পরিষদ হবে দুর্নীতির ঊর্ধ্বে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় রাস্তা-ঘাট ব্যবস্থা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা। সকল ভেদাভেদ, ক্রোধ ও হিংসা ভুলে আমাদের এই প্রিয় ইউনিয়নকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। ডিজিটাল সেবার মাধ্যমে জনগণের সেবা করব ইনশাল্লাহ। মামলা-হামলা বিহীন, ন্যায়বিচার ভিত্তিক ও শান্তিময় ইউনিয়ন গড়ে তুলতে আমি আপনাদের সেবক হতে চাই, শাসক নই। আমার লক্ষ্য—একটি মডেল, উন্নত ও শিক্ষিত ইউনিয়ন। সেই দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই। এ জন্য চাই আপনাদের দোয়া ও সমর্থন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, শুধু নির্বাচনী প্রচারণায় নয়, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছেন এটিএম মাহবুব আলম শাহিন। যেকোনো বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাঁকে সবসময় এগিয়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষের প্রত্যাশা, এমন একজন সেবককে পুনরায় চেয়ারম্যান হিসেবে পেলে অবহেলিত অনেক সমস্যার সমাধান হবে এবং ধোপাডাংগা ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।
এটিএম মাহবুব আলম শাহিন এর নির্বাচনী লক্ষ্যের মধ্যে রয়েছে—দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা, এলাকার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা সুদৃঢ় করা।
এলাকার সার্বিক উন্নয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম মাহবুব আলম শাহিন এর এই আধুনিক পরিকল্পনা ভোটারদের মনে গভীর আস্থার জায়গা তৈরি করেছে। যোগ্য নেতৃত্ব পেলে ধোপাডাঙ্গা ইউনিয়ন খুব দ্রুত একটি মডেল ইউনিয়নে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com