মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বাজার ও মহল্লায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন কাজিয়াড়া গ্রামের কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং মাষ্টার আবদুল মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক টিটো।
যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
নাজমুল হক টিটোর এমন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকসহ সচেতন মহলের অনেকে। তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন।
সচেতন মহলের প্রত্যাশা, নাজমুল হক টিটোর এ উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com