শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দাউদকান্দি মডেল থানায় দুই মাসের উল্লেখযোগ্য সাফল্য

ষ্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম :   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাউদকান্দি মডেল থানায় দুই মাসের উল্লেখযোগ্য সাফল্য

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম যোগদানের পর গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে থানা পুলিশ।

মাননীয় পুলিশ সুপার, কুমিল্লার সার্বিক দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেলের তত্ত্বাবধানে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দুই মাসে দাউদকান্দি মডেল থানার অর্জিত সাফল্য:
মাদক ও অস্ত্র উদ্ধার
১,২৪,৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট
৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা
১,৫৭৫ বোতল ফেন্সিডিল সিরাপ
১,২০১ বোতল স্কাফ সিরাপ
০৬ বোতল দেশীয় মদ (বোটকা)
০২টি বিদেশি পিস্তল
০৫ রাউন্ড গুলি
বিভিন্ন মামলায় গ্রেফতার
মাদক মামলায় আসামি — ৫৮ জন
গ্রেফতারি পরোয়ানামূলে — ৯৪ জন
ডাকাত — ৫৬ জন
ছিনতাইকারী ও চোর — ২৮ জন
অন্যান্য মামলায় — ৭৫ জন
সর্বমোট গ্রেফতার: ২৮৬ জন।
দাউদকান্দি মডেল থানা জানিয়েছে, মাদক, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ দাউদকান্দি গড়ে তুলতে পুলিশ ভবিষ্যতেও আরও দৃঢ়তার সঙ্গে কাজ করবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com