শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদন।

মোঃ নাঈম মাহমুদ   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদন।

 

​দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয় দিনাজপুর জেলা শাখা।

​রোববার দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এ কে এম হাসানুর রহমান সোহাগ ও সদস্য সচিব একরামুল হক আবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি অনুমোদন করা হয়।

​কমিটির মূল দায়িত্বে যারা আছেন:
​
আহ্বায়ক: মো. আল আমিন রোমান
​সিনিয়র যুগ্ম আহ্বায়ক: তানভীর রেজা তন্ময়

​যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম, জিহাদ আজাদ জিসান, মো. মাসুদ রানা ও ইমদাদুল হক হাসান।

​
সদস্য সচিব: কৌশিক রহমান
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আরশ আলী।

​যুগ্ম সদস্য সচিব: আসিফ করিম মাহিণ, শাহারিয়ার সৈকত ও আশিকুর রহমান সৌরভ।
​
সাংগঠনিক সম্পাদক: নাঈম মাহমুদ।
​
সহ-সাংগঠনিক সম্পাদক: আশরাফুল আলম, তানভীর আহমেদ ও আমির হামজা।
​
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক: শাহেদুজ্জামান শাহেদ।
​
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com