মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ঘের ব্যবসায়ী মোঃ হারুনর রশীদ। তাঁর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নাজমুল হক টিটো, ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সাবেক ছাত্রনেতা মোঃ ফারুক হোসেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহাতাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কবির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুল হক টিটো, মোঃ আব্দুল মান্নান ও মোঃ ফারুক হোসেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
বক্তারা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে স্থানীয় নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ধরনের উদ্যোগ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com