নাজমুল হাসান: | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে। বর্তমান সরকারের এ সিদ্ধান্তে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে শয্যা সংকটের কারণে হাসপাতালে ভর্তি হওয়া অনেক রোগীকে করিডোর কিংবা মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হতো। শয্যা সংখ্যা দ্বিগুণ হওয়ায় এ সংকট অনেকাংশে দূর হবে এবং রোগীরা আরও স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
এ উপলক্ষে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণ। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এদিকে, স্থানীয়দের দাবি, শুধু শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না; এর পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
এসব ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মানুষের জন্য আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হবে বলে তারা মনে করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com