শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫-৬ লাখ টাকা

শফিকুল ইসলাম।বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫-৬ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের পূর্ব-উত্তর পাড়ায় কবরস্থান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এরশাদ মিয়ার বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে নিম্নবিত্ত কৃষক এরশাদ মিয়ার চারচালা টিনের বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে পরিবারটির মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেছে। হঠাৎ এমন বিপর্যয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। ঘর হারিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়া এখন পরিবারটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ এরশাদ মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে এরশাদ মিয়ার টিনের ঘরটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগ ও প্রাণপণ চেষ্টায় আশপাশের বাড়িঘরগুলো আগুনের কবল থেকে রক্ষা পায়। ফলে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান এলাকাবাসী।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের মতে, একজন নিম্নবিত্ত কৃষকের জন্য এক মুহূর্তে বসতঘর হারানোর ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা ঘরটি হারিয়ে এরশাদ মিয়া ও তাঁর পরিবার এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন।

এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com