শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে সৎ ছেলের বিরুদ্ধে ৭ লাখ টাকা জালিয়াতিরও দাবি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে সৎ ছেলের বিরুদ্ধে ৭ লাখ টাকা জালিয়াতিরও দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এক বিধবার নামে বরাদ্দ করা ভাতার টাকা গত তিন বছর ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে তার সৎ ছেলে তৌহিদুল ইসলাম আনিসের বিরুদ্ধে। একই সঙ্গে মৃত রহিম মাস্টারের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৭ লাখ টাকা জাল স্বাক্ষরের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগও করেছেন ভুক্তভোগী শিরিয়া আক্তার।

ভুক্তভোগী শিরিয়া আক্তার জানান, তিনি মৃত রহিম মাস্টারের স্ত্রী এবং নিঃসন্তান বিধবা। স্থানীয় মেম্বারের কাছে বিধবা ভাতার কার্ডের জন্য আবেদন করতে গিয়ে তিনি জানতে পারেন, তার নামে ইতোমধ্যে একটি বিধবা ভাতার কার্ড করা হয়েছে এবং ওই কার্ডের টাকা গত তিন বছর ধরে তৌহিদুল ইসলাম আনিস উত্তোলন করে আসছেন। তবে এ বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না।
বিষয়টি জানার পর শিরিয়া আক্তার তার সৎ ছেলে আনিসকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং তাকে গালিগালাজ করেন বলে দাবি করেন শিরিয়া।
পরে প্রতিকার চেয়ে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফের কাছে লিখিত অভিযোগ দেন শিরিয়া আক্তার। অভিযোগের পর অভিযুক্ত তৌহিদুল ইসলাম আনিস চেয়ারম্যানের কার্যালয়ে ২০ হাজার টাকা জমা দেন বলে জানান চেয়ারম্যান।
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফ বলেন, “বিধবা কার্ডের বিষয়ে শিরিয়া বেগমের অভিযোগ সঠিক। বিধবা ভাতার ২১ হাজার টাকা পাওয়ার কথা রয়েছে। অভিযুক্ত আনিস ২০ হাজার টাকা আমার অফিসে জমা দিয়েছেন। ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে ব্যাংক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দুই পক্ষকে নোটিশ করে পরিষদে উপস্থিত করে ঘটনার বিস্তারিত শুনে সমাধানের চেষ্টা করা হবে।”
অভিযোগের বিষয়ে তৌহিদুল ইসলাম আনিস বলেন, “আমি কার্ডের টাকা নিয়েছি। এটা আমার মায়ের টাকা। মা চেয়ারম্যান অফিসে অভিযোগ করায় আমি টাকা চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিয়েছি।”
তবে মৃত রহিম মাস্টারের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ এবং বিধবা ভাতার টাকা নিজের কাছে রাখার কারণ জানতে চাইলে এর কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেননি আনিস।
ভুক্তভোগী শিরিয়া আক্তার বলেন, “আমি নিঃসন্তান বিধবা। আমার স্বামীর ব্যাংকে রাখা টাকা আমার স্বাক্ষর জাল করে আনিস উত্তোলন করে আত্মসাৎ করেছে। আমার নামে থাকা বিধবা ভাতার টাকাও সে আত্মসাৎ করেছে। আমি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চাই।”

এ ঘটনায় বিধবা শিরিয়া আক্তার তার প্রাপ্য ভাতা ও স্বামীর ব্যাংকে থাকা অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com