শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হোপ সংস্থার উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) নবীনগরের আলীয়াবাদ শাখা কার্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হোপ সংস্থার সাধারণ সম্পাদক আবু কাওছার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
স্বাগত বক্তব্য দেন হোপ সংস্থার নির্বাহী পরিচালক এ. কে. এম. আসাদুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক সফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মুক্তার হোসেন রিপন, আলীয়াবাদ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান খান এবং সাবেক কার্যনির্বাহী সদস্য হাসনা হেনা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। ফলজ বৃক্ষ একদিকে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে হোপ সংস্থার পক্ষ থেকে উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
হোপ কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com