শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২, আশঙ্কাজনক ২

সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি :   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২, আশঙ্কাজনক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী ও দোকানদারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। শুহি রাম পেশায় ওই চায়ের দোকানদার ছিলেন।
আহতরা হলেন— একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ইকবাল হোসেন প্রামাণিক জানান, “বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালেই আকস্মিক এই দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় কুষারিগাঁও বলগাঁ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com