শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের জেলা প্রশাসকের আহ্বান:জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের জনসচেতনতায় সহযোগিতা

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের জেলা প্রশাসকের আহ্বান:জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের জনসচেতনতায় সহযোগিতা
৭০

ফরিদপুরের জেলা প্রশাসকের আহ্বান করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের জনসচেতনতায় সহযোগিতা করার। “দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মাতৃ-শিশু স্বাস্থ্য সেবার উন্নয়নে পরিবার পরিকল্পনা বিভাগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি সুস্থ, পরিকল্পিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতায় করা।

রবিবার দুপুরে ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম এসব কথা বলেন। “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জেলায় দিবসটি উদযাপিত হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুক্তার হোসেন। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মদক্ষতা অর্জনকারী কর্মকর্তাকর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com