শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“বন্যা কবলিত এলাকায় মেহনতি মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ত্রাণ বিতরণ”

তৌফিক আলম চৌধুরী,বিশেষ প্রতিনিধি:   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“বন্যা কবলিত এলাকায় মেহনতি মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ত্রাণ বিতরণ”
৯২

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় বন্যা কবলিত এলাকায় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

​আজ চট্টগ্রাম জেলার চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এড. লোকমান হায়দারের সভাপতিত্বে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর আইনজীবী সহ-সভাপতি আলহাজ্ব ওসমান হায়দার, সহ-সভাপতি এড. সৌহারাভ আলী খান, সহ-সভাপতি তারেক মুহসীন, সহ-সভাপতি এড. সৈয়দ আনোয়ার উল্লাহ, সহ-সভাপতি কৃষিবিদ হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক এড. মিনহাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আনসারুল হক, সিনিয়র সদস্য এড. শফিকুল ইসলাম, সদস্য সিরাজুল সিরাজি, শঙ্খতীর সম্পাদক মহিউদ্দীন কাদের প্রমুখ।

​ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নাগরিক দায়িত্ব। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত ত্রাণ ও সহায়তামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগর শাখার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com