আনোয়ার হোসেন | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
একটি অন লাইন নিউজ পোর্টালে “গাইবান্ধার ফুলছড়িতে বরাদ্দের ১২% কমিশন না দিলে মেলে না কাজ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হওয়ায় বিবৃতি দিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম. আবু মোতালেব।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম. আবু মোতালেব জানান, “প্রকাশিত সংবাদে যে তথ্য ও অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতাবর্জিত। সরকারি উন্নয়নমূলক কাজগুলোতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। এখানে দুর্নীতি বা কমিশন নেওয়ার কোনো সুযোগ নেই। সকলের সহযোগিতা ও নিয়মিত তদারকির মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হয়। এখানে কমিশন নেওয়ার কোন প্রশ্নই আসেনা। এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। প্রকল্পসমুহের কাজ বাস্তবায়নের স্বচ্ছ প্রক্রিয়াকে বিতর্কিত করতে কোনো প্রকার সরেজমিন তদন্ত ছাড়াই কিংবা দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য না নিয়েই একপেশে তথ্যের ভিত্তিতে এই বিভ্রান্তিকর সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করেছে।”
বিবৃতিতে তিনি এই বিভ্রান্তিকর ও অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com