শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাঙ্গরা উপজেলার চন্দনাইল গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

অলি উল্লাহ ভূঁইয়া, মুরাদনগর উপজেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঙ্গরা উপজেলার চন্দনাইল গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার চন্দনাইল মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলে বাঙ্গরা বাজার থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

পরে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চন্দলাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ শফিউল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com