শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রহ্মপুত্র রক্ষায় হোসেনপুর প্রশাসনের কঠোর অভিযান অবৈধ বালু উত্তোলনে ৭০ হাজার টাকা জরিমানা

(কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রহ্মপুত্র রক্ষায় হোসেনপুর প্রশাসনের কঠোর অভিযান অবৈধ বালু উত্তোলনে ৭০ হাজার টাকা জরিমানা
১০৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবচর এলাকায় ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নদীর পরিবেশ, স্বাভাবিক প্রবাহ ও জনস্বার্থ রক্ষায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার সরকার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অবৈধ কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে, নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বার্থও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসক ও ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, ব্রহ্মপুত্র নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নদী,কৃষি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।

আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com