শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরে জব্দ করা অবৈধ রিং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের টান বাজার এলাকার হাজি এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালানো হয়।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হাজি এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে ৪১ বস্তা অবৈধ রিং জাল পাওয়া যায়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের নিষিদ্ধ জাল মাছের প্রজনন ব্যাহত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে।
অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা অবৈধ রিং জাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জাল ব্যবহার, পোনা মাছ নিধনসহ অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com