শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

মোঃরাহিজুল ইসলাম   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের
কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

অভিযানে খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং রফিক ট্রেডার্সের মালিক ও বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার এবং পাশের একটি দোকান থেকে সাড়ে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্টদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অবৈধ সার মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com