শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, জব্দ ২,৫০০ মিটার জাল

মোঃ রাহিজুল ইসলাম   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, জব্দ ২,৫০০ মিটার জাল

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ‘চায়না দুয়ারি’ বা ম্যাজিক জালের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ৫০টিরও বেশি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ২,৫০০ মিটার।

বুধবার (২২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় দুধকুমার নদের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন সরেজমিনে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

অভিযান শেষে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “ক্ষতিকর ও অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে পুলিশ সর্বাত্মক আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দুধকুমার নদের জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অত্যন্ত সময়োপযোগী ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com