শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরে গরু চুরির মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরে গরু চুরির মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
১১০

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে গোয়ালঘর ভেঙে তিনটি গরু চুরির অভিযোগে দায়ের করা মামলায় ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আজ ৫ জুলাই সোমবার ধর্মপাশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার আসামিরা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, দাতিয়াপাড়া গ্রামের কৃষক মো. সোহেল মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ৫ জুন রাতে তার গোয়ালঘরের তালা ভেঙে একটি লাল রঙের যাঁড় ও দুটি বকনা গরুসহ মোট তিনটি গরু চুরি করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা।

মামলায় আলম নূর, আহাদ নূর, হারুন মিয়া, হানিফ মিয়া, রাসেল মিয়া ও খোকন মিয়াকে আসামি করা হয়েছে। তারা সবাই মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

বাদী সোহেল মিয়া বলেন, “আইনের প্রতি আমার আস্থা রয়েছে। আদালতের এ সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আশা করছি, মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com