মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
সুনামগঞ্জের মধ্যনগরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি উৎসাহিত করতে দিশারী এডুকেশন ট্রাস্ট, মধ্যনগর এর উদ্যোগে ৭ম দিশারী প্রাথমিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ আজ শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর দিশারী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল। তিনি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।
দিশারী শিক্ষা একাডেমির সভাপতি মো. আব্দুল বাসার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সগুফ মোহন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলোয়ান হোসেন, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাইফুদ্দিন শাহীন এবং মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মো. আব্দুল মজিদ, মো. আবুল কাশেম মন্টু, আলী মোহাম্মদ তালুকদার ও মো. কামাল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক পুষ্পিতা চৌধুরী।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সহ শহীদ আয়াতুল্লাহ সেতুর দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com