শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানবতার সেবায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নাজমুল হক টিটো

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবতার সেবায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নাজমুল হক টিটো

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলে দীর্ঘ তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় রয়েছেন কাজিয়াড়া গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ নাজমুল হক টিটো।

শিক্ষা, ক্রীড়া, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে নানা ধরনের সহযোগিতা করে আসছেন তিনি। ২০০০ সাল থেকে অদ্যাবধি অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, ক্রীড়া সামগ্রী বিতরণ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে অর্থসহায়তা, মাঠ ভরাট, রাস্তা সংস্কার, শ্মশানঘাট ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।
সম্প্রতি তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন স্থানে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন নাজমুল হক টিটো। পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ ও সহযোগিতার উদ্যোগও নিয়েছেন।
সামাজিক অবক্ষয় রোধে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও তিনি বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। স্থানীয় মানুষ ও তরুণদের সঙ্গে নিয়ে মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া-মহল্লায় মাদকবিরোধী লিফলেট বিতরণ করে অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখার এবং যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে নাজমুল হক টিটো এলাকায় একজন পরিচিত সমাজসেবক হিসেবে জায়গা করে নিয়েছেন। রাজনীতির পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মোহাম্মদ নাজমুল হক টিটো
বি.এ. (অনার্স), এম.এ., ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যান, আল-মজিদ মাস্টার ইসলামী মেমোরিয়াল ফাউন্ডেশন
কাজিয়াড়া পূর্বপাড়া জামে মসজিদ, কাজিয়াড়া, নেহালপুর, মণিরামপুর, যশোর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com