শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

 

“বাড়ি কই? বাউনবাইড়া”এই প্রিয় ও ঐতিহ্যবাহী স্লোগানকে ধারণ করে যুক্তরাষ্ট্রের ওয়েস্টান নিউ ইয়র্কের বাফেলো শহরে আত্মপ্রকাশ করেছে প্রবাসীদের সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো, নিউ ইয়র্ক”|
কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর মালিকানাধীন বাফেলোর স্থানীয় বেঙ্গল গ্রিল রেস্তোরাঁয় আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এ নতুন কমিটি গঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আনোয়ারুল হক| উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে|
নবগঠিত কার্যনির্বাহী কমিটির মূল পদসমূহে মনোনীতরা হলেন, সভাপতি এ. কে. এম. আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল বাতেন সরকার, ˆসয়দ এম. ওয়াসিম বাবু, হাসান মুহাইমিন, মোজাম্মেল হক, আজাদ মোল্লা, নজরুল ইসলাম নাজু এবং আরিফ শাকিল| সাধারণ সম্পাদক লিয়াকত মোহাম্মদ তারিফ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন ও নাজিম শিকদার, সংগঠনিক সম্পাদক শওকত আকবর কিশোর, সহ-সংগঠনিক সম্পাদক রিপন হক, অর্থ সম্পাদক লুৎফর রহমান, সহ-অর্থ সম্পাদক আতিকুর রহমান, দপ্তরসম্পাদক ইব্রাহিম কামাল বুলবুল, সহ-দপ্তর সম্পাদক রাজিব খান, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোশতাক আহমেদ খান টুটুল, তথ্য ও গবেষণা ও প্রকাশনা সম্পাদক এম.এ.ভূঁইয়া শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, খাদ্য ও আপ্যায়ন সম্পাদক শামসুউদ্দিন সফু, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপেল, খেলাধুলা ও বিনোদন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাউসার, ধর্ম সম্পাদক হাফেজ হোসেন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আবু কায়সার, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহরীনা বেগম ঝুমা|
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আমানুল হক সেন্টু মোহাম্মদ মহসিন আহমেদ, ˆসয়দ তুহিন, সুলাইমান হাসান, মুশফিকুর রহমান সজল, মোহাম্মদ মিলন চৌধুরী, আব্দুর রাজ্জাক মাসুদ এবং বশির উদ্দিন|
সংগঠনটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় বিদেশে বেড়ে ওঠা আমাদের কোমলমতি সন্তানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য| আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস ও ঐতিহ্য ভুলে না যায়| প্রবাসের মাটিতে পারস্পরিক সহযোগিতাবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশ্বাস|
সংগঠনের পক্ষ থেকে দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ও ব্রাহ্মণবাড়িয়াবাসির কাছে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছে|

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com