শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রংপুরে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, দুর্ভোগে হাজারো যাত্রী

আনোয়ার হোসেন,   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুরে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, দুর্ভোগে হাজারো যাত্রী

রংপুরের বদরগঞ্জে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটিখানা এলাকায় ১৩ নম্বর রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর লালমনিরহাট-কাউনিয়া-রংপুর-পার্বতীপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েন হাজারো যাত্রী।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বদরগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগেই আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটির তৃতীয় বগির চারটি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। বিকট শব্দ শুনে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও পরে ট্রেন থামানো হলে অনেক যাত্রী নিরাপদে নিচে নেমে আসেন।

ট্রেনটির গার্ড বজলুর রশিদ জানান, রেললাইনে বাঁশ থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি ধারণা করছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার ইমরুল কায়েস বলেন, রেললাইনে বাঁশ থাকার কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ট্রেনটিকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল এবং সিগন্যাল ও পয়েন্টও ঠিক ছিল। এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত রেললাইন স্বাভাবিক করতে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই দুর্ঘটনার কারণে শুধু দোলনচাঁপা এক্সপ্রেস নয়, ওই রেলপথ ব্যবহারকারী অন্যান্য ট্রেনের চলাচলেও বিঘ্ন ঘটে। লালমনিরহাট, রংপুর ও কাউনিয়া হয়ে পার্বতীপুরের সঙ্গে সংযোগকারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী ও উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীগামী বিভিন্ন আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনের চলাচলও ব্যাহত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ লাইন সচল করার দ্রুত উদ্যোগ নেয়। তবে উদ্ধারকাজ শেষ করে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com