শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রামচন্দ্রপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত

অলি উল্লাহ ভূঁইয়া, মুরাদনগর প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামচন্দ্রপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ১২ নম্বর উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য রথযাত্রা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ ধর্মীয় আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভক্তদের ধর্মীয় সঙ্গীত, জয়ধ্বনি ও প্রার্থনায় পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

রথযাত্রা শেষে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বাঙ্গরা বাজার থানার পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। বাঙ্গরা বাজার থানার এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শুরু থেকে শেষ পর্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের তৎপরতা ও পেশাদার দায়িত্ব পালনের ফলে পুরো রথযাত্রা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও আয়োজকরা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রামচন্দ্রপুরের এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com