শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রামচন্দ্রপুর জায়েদ আলী মার্কেট চেকপোস্টে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

অলি উল্লাহ ভূঁইয়া, মুরাদনগর প্রতিনিধি:   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামচন্দ্রপুর জায়েদ আলী মার্কেট চেকপোস্টে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

কুমিল্লার বাঙ্গরা উপজেলার ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের জায়েদ আলী মার্কেট চেকপোস্ট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এএসআই আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রাম পুলিশ জয়নাল আবেদিনের সহযোগিতায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন—
মোঃ কামাল (৩৫), পিতা—মৃত আব্দুল বারি, সাং—দিগলদী (পশ্চিম পাড়া), ১১নং রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়ন। তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মোঃ ফয়সাল (২৪), পিতা—মোঃ নজরুল ইসলাম, সাং—তেঘুরিয়া পাড়া (মির্জাপুর), ১১নং রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়ন। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সফিকুল ইসলাম (২৫), পিতা—আব্দুল কাদির, সাং—মির্জাপুর (মধ্যপাড়া, মসজিদের পাশে), ১১নং রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়ন। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জায়েদ আলী মার্কেট চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানা পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com