ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর, ২০২৬ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নায়েবে আমীর মাওলানা এলএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাজাহান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান এবং রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনে লংগদু উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষনা করেন।
১ নং আটারকছড়া ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মাওঃ ফয়েজ আহমদ, ২ নং কালাপাকুজ্যা ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মাওঃ মাঈনুদ্দীন, ৩ নং গুলশাখালী ইউনিয়নে
ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আশরাফুল ইসলাম, ৪ ন্ং বগাচতর ইউনিয়নে ইউনিয়ন সভাপতি ডা. সিদ্দিকুর রহমান খোকন, ৬ নং মাইনীমুখ ইউনিয়নে উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।

জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি, করণীয়, জনসম্পৃক্ততা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com